October 28, 2026, 5:56 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীতে ১২০ টাকায় বাংলাদেশ পুলিশে নিয়োগ 

আক্কাস আলী খান

 

আক্কাস আলী খান

রাজবাড়ী জেলা প্রতিনিধি প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

 

 

“সেবাই কম, সেবাই লক্ষ্য” এ স্লোগানে বাংলাদেশ পুলিশে রাজবাড়ী জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার এ জেলায় ১২০ টাকা খরচ করে ১৫ জন নারী-পুরুষ বাংলাদেশ পুলিশের রিক্রুট কনস্টেবল পদে মনোনীত হয়েছেন।

এদিন রাতে রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিল শেডে টিআরসি পদে নিয়োগ পরীক্ষার সকল ধাপ অতিক্রম করে যারা চুড়ান্ত পর্যায় এসেছেন, তাদের মেধাক্রম অনুযায়ী চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অশ্রুসিক্ত নয়নে তাদের বাংলাদেশ পুলিশে যোগদানের অনুভূতি ব্যক্ত করেন।

তারা বলেন, ‘মাত্র ১২০ টাকা খরচ করে চাকরি পেয়েছি!’

উত্তীর্ণ প্রার্থীদের আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এ মহান ব্রতে উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ।



আমাদের পেজ লাইক করুন