October 28, 2026, 4:09 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরায় জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাস্তা লিখন কর্মসূচি পরিদর্শনে পুলিশ সুপার

শরীফুল ইসলাম
Oplus_0

সাতক্ষীরায় জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাস্তা লিখন কর্মসূচি পরিদর্শনে পুলিশ সুপার

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি

ঐতিহাসিক জুলাই-আগস্ট ২০২৪ অভ্যুত্থান-এর এক বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর রঙিন কর্মসূচি। এ উপলক্ষে শনিবার (৫ জুলাই) বিকেলে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে ‘রাস্তা লিখন’ কর্মসূচি পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

কর্মসূচির অংশ হিসেবে শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত হয় এক স্মরণসভা, যেখানে জুলাই-অগাস্ট অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা হয় এবং নবীন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার অঙ্গীকার করা হয়।

৫ আগস্ট পর্যন্ত চলবে এই বর্ষপূর্তি কর্মসূচি।

এ সময় উপস্থিত ছিলেন:

  • আহ্বায়ক: আরাফাত হোসাইন
  • যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র: ইমন হোসেন ও মোহিনী তাবাসসুম
  • যুগ্ম সদস্য সচিব: তামীম তাসনীম, রাহাত নূহা আনছারী

এছাড়াও উপস্থিত ছিলেন অভ্যুত্থানে আহত ও অংশগ্রহণকারী সদস্যরা, যেমন:

  • জিল্লুর রহমান (যুগ্ম আহ্বায়ক)
  • জুলাই যোদ্ধা সংসদ কেন্দ্রীয় নির্বাহী: আবু হাসান, আব্দুর রহমান, আব্দুল আজিজ, মোঃ মাহবুবুর রহমান, মুনিয়া আক্তার, নাহিদ হাসান, রায়হান হোসেন, আলিফ আরিফিন প্রমুখ।

এই কর্মসূচির মাধ্যমে আন্দোলনের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চায় আয়োজকরা।


আরও খবর পেতে চোখ রাখুন: www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন