October 28, 2026, 9:32 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভোলায় বিএনপির রক্তদান ও ব্লাড গ্ৰুপিং কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান ঢাকা
Oplus_0

ভোলায় বিএনপির রক্তদান ও ব্লাড গ্ৰুপিং কর্মসূচি অনুষ্ঠিত

দৈনিক ৩৬জুলাই-

নিজস্ব প্রতিবেদক | ভোলা |

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের মাস” উপলক্ষে ভোলা জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্ৰুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (০২ ০৭ ২০২৬), ভোলা জেলা শহরে আয়োজিত এই কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ভোলা জেলা শাখা।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি অতীতেও রক্ত দিয়েছে, ভবিষ্যতেও প্রয়োজনে রক্ত দেবে।”

 

কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি ব্লাড গ্রুপ নির্ণয় সেবা প্রদান করা হয়।

 

এই উদ্যোগের মাধ্যমে দলটি শুধু রাজনৈতিক আন্দোলন নয়, মানবিক দায়িত্ব পালনের বিষয়েও প্রতিশ্রুতিবদ্ধ—এমন বার্তাই পৌঁছে দিতে চেয়েছে আয়োজকরা।

 

আয়োজক: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ভোলা জেলা

স্থান: ভোলা জেলা সদর

কর্মসূচি: স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্ৰপিং

উদ্দেশ্য: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের মাস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে



আমাদের পেজ লাইক করুন