রফিকুল ইসলাম
দৈনিক ৩৬ জুলাই সুনামগঞ্জ প্রতিনিধি)
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের শতাধিক যুবকের উদ্যোগে “উদ্দীপন সমাজ কল্যাণ সংস্থা” নামক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সন্ধ্যায় বাংলাবাজারের মাসুদ ডেন্টাল কেয়ার দ্বিতীয় তলায় উক্ত সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
সংগঠন আত্মপ্রকাশকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ওয়ায়েজ মাওলানা আব্দুস সাত্তার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডাক্তার হারুনুর রশিদ ও ইউপি সদস্য আব্দুল হান্নান সহ কয়েকটি গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল সাত্তার সাহেব বলেন- বিরাজমান অপসংস্কৃতি, যুব সমাজের অধঃপতন, মাদক সেবনসহ সকল প্রকার অনৈতিক কার্যকলাপ রোধ করতে এই সংগঠন কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার হারুনুর রশিদ সাহেব বলেন- একটি দেশের যুবসমাজ যেদিকে কাঁত হয় সেদিকেই বিপ্লব ঘটে, বিধায়- আগামী দেশ পরিচালনার নেতৃত্ব চয়েজে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তব্য শেষে সংগঠন সুস্থ পরিচালনার লক্ষ্যে উপস্থিত ব্যক্তিবর্গের সমন্বয়ে নিম্নোক্ত কমিটি গঠন করা হয়-
সভাপতি: মঈন উদ্দিন
সহ সভাপতি: ডাঃ হাবিবুর রহমান
সহ সভাপতি: এড.আব্দুল কাইয়ুম
সাধারন সম্পাদক: ফিরোজ আল মামুন
সাংগঠনিক সম্পাদক: মোজাম্মেল হোসেন
অর্থ সম্পাদক: কাজী ইউসুফ
সদস্য:শিব্বির আহমদ(সমন্বয়ক-১নং ওয়ার্ড)
সদস্য:ইয়াকুব আলী(সমন্বয়ক-২নং ওয়ার্ড)
সদস্য:আজগর আলী(সমন্বয়ক-৩নং ওয়ার্ড)
সদস্য:তাজুল ইসলাম(সমন্বয়ক ৪নং ওয়ার্ড)
সদস্য:আমির হোসেন(সমন্বয়ক-৫নং ওয়ার্ড)
সদস্য:মোসতাক (সমন্বয়ক-৬নং ওয়ার্ড
সদস্য: ডাঃ জাকির(সমন্বয়ক-৭নং ওয়ার্ড)
সদস্য:হরুনুর রশিদ(সমন্বয়ক-৮নং ওয়ার্ড)
সদস্য:তোফাজ্জল( সমন্বয়ক-৯নং ওয়ার্ড)
সংগঠনে দায়িত্বপ্রাপ্ত যুবকরা মানব সেবায় নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।