October 28, 2026, 12:24 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা 

শরীফুল ইসলাম

 

 

 

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখা আয়োজিত

“আলোক রেখায় সাহসের গল্প” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায়

সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

শাখা পরিচালক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এবং শাখা সহকারী পরিচালক ফুয়াদ আব্দুল্লাহর ব্যবস্থাপনায় ও ধীমান ফুলকুঁড়ি সালমান রাফিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন অগ্রপথিক আব্দুর রহমান জায়েদ, সহকারী পরিচালক, ফুলকুঁড়ি আসর কুষ্টিয়া শহর শাখা, আরও উপস্থিত ছিলেন শাখার অর্থ ও ফাউন্ডেশন সম্পাদক কাজী সামিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবিন আনোয়ার প্রমুখ।

 

আলোচনায় অতিথিরা বলেন, “একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের চেতনা ও আদর্শের ওপর। শিশুদের চিত্র ও কণ্ঠে সাহসিকতা ও ইতিহাসকে তুলে ধরা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় প্রয়াস।”

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন