July 29, 2026, 1:17 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

ঈদের উৎসবে কামালিয়াচরে ফুটবল উন্মাদনা

ষ্ট্যাফ রিপোর্টার

ষ্ট্যাফ রিপোর্টার

ঈদ-উল-ফিতরের আনন্দকে আরও প্রাণবন্ত করতে কিশোরগঞ্জের কামালিয়াচরে আয়োজন করা হয় এক জমজমাট ফুটবল টুর্নামেন্ট। ঈদের পরদিন বিকেলে কামালিয়াচর উচ্চ বিদ্যালয় মাঠে সুফিয়া মান্নান ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হওয়া “ফুটবল টুর্নামেন্ট সিজন-১” ঘিরে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে জড়ো হতে থাকেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। একসময় পুরো মাঠ দর্শকে পূর্ণ হয়ে যায়। ছোট-বড় সব বয়সী মানুষের উপস্থিতিতে খেলার পরিবেশ হয়ে ওঠে প্রাণচঞ্চল ও উপভোগ্য।

টুর্নামেন্টে অংশ নেয় কামালিয়াচর বদুরন্ত স্পোর্টিং ক্লাবের লাল ও সবুজ দল। শুরু থেকেই দুই দলের খেলায় ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দ্রুতগতির আক্রমণ, সুন্দর পাস আদান-প্রদান এবং শক্ত রক্ষণভাগ দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। গোলের সুযোগ তৈরি হলেই দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে মাঠ।
খেলা দেখতে ও খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। তাদের মধ্যে ছিলেন সুফিয়া মান্নান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক মোবারক হোসেন সুমন এবং পরিচালক শফিকুল ইসলাম বাবুল। এছাড়া বিন্নাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম মোল্লাও উপস্থিত ছিলেন।

ম্যাচটি পরিচালনা করেন কিশোরগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য মোঃ বিল্লাল হোসেন। তার দক্ষ পরিচালনায় খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ধারাভাষ্যকার মোঃ আনোয়ার পাশার প্রাণবন্ত উপস্থাপনা খেলার আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

আয়োজকদের ভাষ্য, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তারা।

স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করে এবং সমাজে সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদের আবহে আয়োজিত এই টুর্নামেন্ট এলাকাবাসীর কাছে এক আনন্দঘন স্মৃতি হয়ে থাকবে।



আমাদের পেজ লাইক করুন