October 29, 2026, 8:29 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বাঙলা কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

নাজমুল ইসলাম সাকিব

 

 

 

সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি :মো:নাজমুল ইসলাম ছাকিব

৩ আগস্ট, ঢাকা:

 

 

 

সরকারি বাঙলা কলেজের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ স্থান হলো কলেজ সংলগ্ন ফুটওভার ব্রীজ এবং ফুটওভার ব্রীজ সংলগ্ন এলাকা। কিন্তু দীর্ঘদিন ধরে স্থানটি অপরিচ্ছন্নতার কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। যত্রতত্র ময়লা ফেলা,প্রস্রাব -পায়খানা করা, অব্যবস্থাপনা ও নজরদারির অভাবে এলাকাটি যেন ধীরে ধীরে ডাম্পিং স্টেশনে পরিণত হচ্ছিল।

 

তবে এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। । ফুটওভার ব্রিজের নিচের অংশে পরিচ্ছন্নতা বজায় রাখতে সরকারি বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বিভিন্ন সচেতনতা মুলক পোস্টার এবং ব্যানার টানিয়ে দেয়।

যে দৃশ্য দেখা যাচ্ছে, তা যেন শিক্ষার্থীদের সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত। কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা স্বেচ্ছায় এবং নিজ অর্থায়নে এই স্থানটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং সকলকে সচেতন করার সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন।

 

সরকারি বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাবের অর্থ সম্পাদক মো:সিদ্দিক বলেন, আমরা বাঙলা কলেজের আশেপাশে এবং ওভার ব্রীজের নিচে সচেতনতা মুলক ব্যানার টানিয়েছি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। পরিবর্তন আসবে শিক্ষার্থীদের হাত ধরেই। ইনশাআল্লাহ।”

 

সরকারি বাঙলা কলেজ ফিজিক্যাল সোসাইটির ক্রীড়া সম্পাদক আদনান হাসান বলেন, এই উদ্যোগ শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, বরং এটি একটি মানসিকতার পরিবর্তনের সূচনা।আমরা এধরণের কার্যক্রম অব্যাহত রাখব।

সরকারি বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এমন কার্যক্রম গোটা শিক্ষাঙ্গনে ছড়িয়ে পড়ুক—এই কামনাই সকলের।



আমাদের পেজ লাইক করুন