শওকতুল ইসলাম
প্রতিনিধি কক্সবাজার
শনিবার(০২ জুলাই)রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় বাইক দুর্ঘটনায় মারেফুল ইসলাম সিহাব (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত সিহাব পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদী এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ বদিউল আলমের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, সিহাব মোটরসাইকেলযোগে চকরিয়া থেকে তার বাড়ি পেকুয়া যাওয়ার সময় মছনিয়াকাটা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাত লাগে। এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে খবর পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সিহাবের মৃত্যুর খবরে তার পরিবার আত্নীয়স্বজন এবং এলাকায় শোকের ছায়া নেমেছে
www.daynik36july.com