October 29, 2026, 4:40 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পিরোজপুরে মেজর ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, যুবক আটক

রিপোর্টারের নাম

পিরোজপুরে মেজর ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, যুবক আটক
মেজর ও ডিজিএফআই পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ।

 

 

পিরোজপুর প্রতিনিধি-, দৈনিক৩৬জুলাই

 

 

পিরোজপুরে মেজর ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, যুবক আটক
আটক সোহেল হাওলাদার। ছবি: দেশকাল নিউজ ডটকম

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল হাওলাদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে ওই যুবককে আটক করে।

 

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেন।

আটক সোহেল পটুয়াখালী সদরের বাদেরপুর গ্রামের বাসিন্দা।

সোহেল ৫ মাস আগে মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিয়ে করেন। সে সেনাবাহিনীর লোগো লাগানো একটি মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় সেনাবাহিনীর মেজর এবং কখনও ডিজিএফআই অফিসার পরিচয় দিয়ে চলাফেরা করতেন। এ ছাড়া সোহেল ওই একই পরিচয়ে মঠবাড়িয়া উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে দ্বিতীয় বিয়ে করেন।

সেনাবাহিনীর মেজর পরিচয়ে সম্প্রতি সে উপজেলার সবুজ নগর গ্রামের গৃহবধূ হাসি রানী দাসের স্বামী হৃদয় দাসকে চাকরি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। গৃহবধূ চাকরির আশায় প্রথমে ১৫ হাজার টাকা দেন কিন্তু সোহেল টালবাহানা শুরু করলে বিষয়টি জানাজানি হয়। এ ছাড়া আরও ছয় থেকে সাতজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এ ঘটনায় গৃহবধূ হাসি রানী দাস থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে সোহেলকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযোগ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে আটক করা হয়েছে। সে বাংলাদেশ সেনাবাহিনী বা ডিজিএফআই এর কোনো সদস্য নয়, এটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।”

গৃহবধূর মামলায় সোহেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।



আমাদের পেজ লাইক করুন