October 29, 2026, 4:40 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সরকারি বাঙলা কলেজে মানবতার স্পর্শ ফাউন্ডেশন-এর উদ্যোগে পঞ্চম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ নাজমুল ইসলাম সাকিব

 

 

 

বাঙলা কলেজ প্রতিনিধি :মো:নাজমুল ইসলাম ছাকিব
২৯ জুলাই ২০২৫ —

 

 

জুলাই অভ্যুত্থান উপলক্ষে মানবতার স্পর্শ ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাস টিম-এর সহযোগিতায় সরকারি বাঙলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ৫ম ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ১০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত চলা এই আয়োজনে প্রায় দুই শতাধিক মানুষ বিনামূল্যে নানাবিধ স্বাস্থ্যসেবা গ্রহণ গ্রহণের সুযোগ পান।

ক্যাম্পেইনে প্রদত্ত বিনামূল্যের সেবা সমূহ:
• রক্তের গ্রুপ নির্ণয়
• ডায়াবেটিস পরীক্ষা
• রক্তচাপ মাপা
• বিএমআই ও উচ্চতা পরিমাপ
• বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ
• ডেন্টাল চেকআপ

*বিশেষজ্ঞ চিকিৎসক দল:*
• ডাঃ সাদিয়া শাহনাজ – ডেন্টাল সার্জন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, BDS (DU), PGT (BSMMU), MPH (Dental), মনোয়ারা হাসপাতাল, ঢাকা
• ডাঃ মঞ্জুর আলম — ডেন্টাল সার্জন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, BDS (DDC), MPH (NIPSOM), মনোয়ারা হাসপাতাল, ঢাকা
এছাড়াও মোঃ তানভীর আহমেদ সোহানের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল সার্বিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক দলকে সহযোগিতা করেন।

বিশেষজ্ঞ পুষ্টিবিদ দল:
১. আমিনা শাহনাজ হাশমি – অর্গানাইজিং সেক্রেটারি, পুষ্টিবিদ ফাউন্ডেশন; নিউ পিসি ল্যাব লিমিটেড; পুষ্টিবিদ ও ডায়েট কনসালট্যান্ট, মিরপুর-১
২. নাইমা রুবি – মিডিয়া সেক্রেটারি, পুষ্টিবিদ ফাউন্ডেশন; ডায়েটিশিয়ান, ডায়েটেটিক ডিপার্টমেন্ট, SIBL ফাউন্ডেশন হাসপাতাল ও ডায়াগনোসিস সেন্টার; নিউরোজেন হেলথকেয়ার লিমিটেড
৩. সিরাজাম মুনিরা – পুষ্টিবিদ, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল; নিউট্রিশনিস্ট, স্মাইল ট্রেন, USA; ফাউন্ডার, Nutri learnBD
৪. শারমিন আহমেদ – পুষ্টি পরামর্শক, গ্লোবাল স্পেশালাইজড হাসপাতাল

অন্যান্য পুষ্টিবিদ: উর্মিলা জাহান রিতু, আনিকা তাহসিন বার্ণনা, মেহনাজ নুসরাত জেরিন

সহযোগিতা ও পার্টনারশিপ:
• অর্গানাইজিং পার্টনার: এইড ওয়েব ফাউন্ডেশন – এই পুরো ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের ভূমিকা ছিল অপরিসীম।
• হেলথ ও নিউট্রিশন পার্টনার: পুষ্টিবিদ ফাউন্ডেশন
• সার্বিক সহযোগিতা: লিও ক্লাব অব সরকারি বাঙলা কলেজ – মাঠ পর্যায়ে সরাসরি যুক্ত থেকে আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছে।
• লজিস্টিক পার্টনার: কালার সাইন, টি এস ট্রেডিং কর্পোরেশন
• ইভেন্ট পার্টনার: Custoin
• মিডিয়া পার্টনার: বাঙলা কলেজ সাংবাদিক সমিতি, দৈনিক জনপদ বার্তা

উল্লেখযোগ্য বক্তব্য:

সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ: “শিক্ষা শুধু বইয়ের জ্ঞান নয়, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক চেতনা গড়ে তোলে। ফ্রি মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীরা সমাজসেবায় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, যা সরকারি বাঙলা কলেজের জন্য গর্বের বিষয়।”

মানবতার স্পর্শ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা: “মানবতার সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন আমরা একে অপরের পাশে দাঁড়াই। আজকের প্রতিটি হাসি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।”

মানবতার স্পর্শ ফাউন্ডেশন প্রেসিডেন্টের বক্তব্য: “সত্যিকারের উন্নয়ন আসে ঐক্য থেকে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল মানবতার উৎসব, যেখানে স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা একসঙ্গে সমাজসেবা করেছে। এই ঐক্যই আমাদের ভবিষ্যতের শক্তি।”

বিশেষ ধন্যবাদ জানানো হয় কামরুন নাহার রিফা-কে, যিনি পরিকল্পনা, পার্টনার সংযুক্তি এবং সার্বিক পরামর্শ প্রদানে বিশেষ ভূমিকা পালন করেছেন।



আমাদের পেজ লাইক করুন