October 28, 2026, 11:11 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বকশীগঞ্জে ১৫ টি হারানো ফোন উদ্ধার,প্রকৃত মালিকদের কাছে ফেরত

আফজাল শরীফ

 

 

 

আফজাল শরীফ বকশীগঞ্জ প্রতিনিধি

 

 

জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে হারানো ও চুরি যাওয়া ১৫ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে।
ঙ্গলবার(২৯ জুলাই) দুপুরে থানা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফোনগুলো তাদের স্ব স্ব মালিকদের হাতে তুলে দেওয়া হয়।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।
তিনি উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। এই কার্যক্রম তারই একটি অংশ। ওসি খন্দকার শাকের আহাম্মেদ বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের প্রচেষ্টায় হারানো ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। এটি আমাদের টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। হারানো ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা বকশীগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই ঘটনা পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয়রা

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন