October 28, 2026, 8:52 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দামুড়হুদায় প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত

মোঃ হাসমত আলী
Oplus_0

 

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি : ২৮/০৭/২৫

 

 

পৃথিবীব্যাপী আজ প্রকৃতি বিপর্যয়ের মুখে। প্রকৃতিকে সংরক্ষণ না করার কারণে মানুষ বিভিন্ন দুর্যোগের পতিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে ওয়েভ ফাউন্ডেশন প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন উপলক্ষে পিকেএসএফ এর সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে সোমবার সকাল দশটায় ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার এর হল রুমে আলোচনা সভা আয়োজন করেন । আলোচনা সভা শেষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ড ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির,দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাভা, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চা সভাপতি এডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক লাইলা পারভীন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপন করেন এগ্রো ইকোলজি প্রকল্পের ফিল্ড সমন্বয়কারী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন পৃথিবী আজ বিপর্যয়ের তার প্রান্তে। একদিকে আমরা মানুষ হিসাবে প্রকৃতিকে ধ্বংস করছি অন্যদিকে প্রকৃতি আমাদেরকে ধ্বংস করছে। এক সময় আমাদের দেশে খাল বিলে প্রচুর দেশি মাছ পাওয়া যেত। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে তা প্রায় বিলুপ্তির মুখে। পাহাড়ের মাটি কেটে, গাছপালা নিধন করে, নদী নালা খাল বিল ভরাট করে জনবসতি গড়ে তুলছি। ফলে এখন দেখা দিচ্ছে পাহাড় ধস, অনাবৃষ্টি,ঝড়, তুফান ও বন্যার বিভিন্ন ধরনের দুর্যোগ। আমাদের ওয়াদা করতে হবে নদী নালাখাল বিলের মাটি ভরাট করে, গাছপালা নিধন করে, কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করে প্রকৃতিকে ক্ষতি করব না। যত্রতত্র জনবসতি গড়ে তুলবো না।

আলোচনা সভা শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে অতিথিরা গো গ্রীন সেন্টারে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন