October 29, 2026, 2:42 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সেনাবাহিনীর উদ্যোগে মানিকছড়িতে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ*

মোঃ মুবিনুল ইসলাম

 

 

 

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি*

 

 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় ৩০০-এর অধিক পাহাড়ি-বাঙালি নারী, পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুকে *বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ* সরবরাহ করা হয়েছে।

*২৭ জুলাই, রোববার* দিনব্যাপী উপজেলার *ইংলিশ স্কুল মাঠে* এই মানবিক কার্যক্রম পরিচালনা করে গুইমারা রিজিয়নের আওতাধীন *সিন্দুকছড়ি জোন*। বিশেষজ্ঞ চিকিৎসক *ক্যাপ্টেন নাহিয়ান কবির* এর নেতৃত্বে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

চিকিৎসা ক্যাম্পে *স্ত্রীরোগ, চর্মরোগ (চুলকানি, ফোঁড়া), জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা* প্রভৃতি সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। প্রায় *দুই শতাধিক রোগী* ওষুধসহ এই সেবা গ্রহণ করেন।

উল্লেখযোগ্যভাবে, সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন *মানিকছড়ি সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. রেজোআনুল হক*।

সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন