October 28, 2026, 7:46 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

শওকতুল ইসলাম

 

 

শওকতুল ইসলাম
প্রতিনিধি চকরিয়া কক্সবাজার

 

 

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আলা উদ্দিন (২৭) নামের টমটম( ইজিবাইক)গাড়ির চালক মৃত্যু খবর পাওয়া গেছে। শনিবার (২৬ জুলাই) সকাল দশটার দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজী পাড়া এলাকায় ঘটেছে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা।

নিহত আলা উদ্দিন পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা কালা মনুর ছেলে।

নিহতের পরিবার সদস্যরা জানান, আলা উদ্দিন শনিবার সকাল ১০ টার দিকে বাড়িতে নিজের টমটম গাড়ি থেকে চার্জার খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হলে তাৎক্ষণিক পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শারিরীক অবস্থা পরীক্ষা করে তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন যুবকের মৃত্যু হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। পরিবারের সঙ্গে কথা বলে আবেদনেরেপ্রেক্ষিতে উর্ধ্বতনদের সাথে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।

আলাউদ্দিনের মৃত্যুর খবরে তার গ্রাম ও পরিবার পরিজনের মাঝে শোকের ছাড়া নেমে এসেছে।তার অকাল মৃত্যুতে তার স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন