দেওয়ানগঞ্জ উপজেলা কার্যালয়, সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক কার্যালয়ের সম্মিলিত সহযোগিতায়
জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়
মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
আজ তারিখ ২৬/০৭/২০২৫ ইং রোজ শনিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা কার্যালয়, সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক কার্যালয়ের সম্মিলিত সহযোগিতায়
জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত পরিবারের সদস্যগণ এবং সাহসী জুলাই সহযোদ্ধাবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্রোহের জুলাই গৌরবময় স্মৃতিচারণ,শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল এবং “জুলাই জাগরণ” শপথ বাক্য পাঠ করানো হয়।
জুলাইয়ের স্পিরিট ধারণ করে বৈষম্য, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি, কীভাবে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সুশাসননির্ভর সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করা যায়—তার পূর্ণ ব্যক্ত করা হয়।
www.daynik36july.com