October 29, 2026, 3:42 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বেতাগীতে কচুরিপানায় দখল কাবিল আকন খাল, দুর্ভোগে এলাকার সাধারণ মানুষ

কাশেম হাওলাদার

 

কাশেম হাওলাদার, বরগুনা প্রতিনিধি

 

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কাবিল আকন খালটি আজ আর খাল নয়, যেন এক স্থির জলাভূমি। খালজুড়ে জমে থাকা ঘন কচুরিপানায় রুদ্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা এই খাল এখন দুর্ভোগের নতুন নাম হয়ে উঠেছে এলাকাবাসীর জন্য।

কৃষিকাজ, মাছ ধরা, নৌযাতায়াত কিংবা বৃষ্টির পানি নিষ্কাশন—সবই থমকে গেছে খালের এই মৃতপ্রায় অবস্থার কারণে। অল্প বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা, জমিতে পানি আটকে থাকায় কৃষকরা সঠিক সময়ে চাষাবাদ করতে পারছেন না। শুধু তাই নয়, কচুরিপানার নিচে সাপসহ নানা বিষাক্ত প্রাণীর অবস্থান শিশুদের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা মো. নান্না তালুকদার জানান, “আমরা দিনের পর দিন এভাবে আটকে আছি। সমস্যার কথা সবাই জানে, কিন্তু সমাধানে কেউ এগিয়ে আসে না। কচুরিপানা সরিয়ে যদি খালের পানি চলাচল স্বাভাবিক করা যেত, তাহলে অন্তত কৃষি আর যাতায়াতটা সহজ হতো।”

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব বলেন, “ছাত্র-ছাত্রী থেকে শুরু করে পেশাজীবী ও শ্রমজীবী মানুষদের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোনো নজরদারি নেই। আমরা দ্রুত কচুরিপানা অপসারণ ও খালের রক্ষণাবেক্ষণের দাবি জানাচ্ছি।”

হোসনাবাদ ইউনিয়নের ইউপি সদস্য মো. বজলুর রহমান বলেন, “প্রতিনিয়ত অভিযোগ পাচ্ছি। কৃষকেরা জমিতে ঠিকমতো পানি দিতে পারছেন না। এই খালের সমস্যা দীর্ঘদিনের হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা বিপুল শিকদার বলেন, “খালের দুরবস্থার বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন