October 28, 2026, 5:46 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বাঙলা কলেজে ২৯ জুলাই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন”

নাজমুল ইসলাম সাকিব

 

 

বাঙলা কলেজ প্রতিনিধি:মো:নাজমুল ইসলাম ছাকিব

 

 

 

 

রক্ত পরীক্ষা থেকে ডাক্তারের পরামর্শ, সবই এক ছাদের নিচে বিনামূল্যে আগামী ২৯ জুলাই (মঙ্গলবার) বাঙলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত হতে যাচ্ছে একটি দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন। বমানবতার স্পর্শ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে অর্গানাইজিং পার্টনার হিসেবে থাকছে লিও ক্লাব অফ বাঙলা কলেজ এবং এইড ওয়েব ফাউন্ডেশন। ভেন্যু পার্টনার হিসেবে থাকছে সরকারি বাঙলা কলেজ ,ইভেন্ট ম্যানেজম্যান্ট পার্টনার হিসেবে থাকছে কাস্টোয়িন্ট [CUSTOINT] .মেডিক্যাল ক্যাম্পে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাঙলা কলেজ সাংবাদিক সমিতি ।সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে মেডিক্যাল ক্যাম্প।এই ক্যাম্পেইনে থাকছে-১. রক্তের গ্রুপ নির্ণয়,২. রক্তচাপ মাপা,৩. ডায়াবেটিস পরীক্ষা,৪. অভিজ্ঞ চিকিৎসকের সরাসরি পরামর্শ,৫. পুষ্টিবিদের পরামর্শ,৬. ওজন নির্ণয়।এই মেডিক্যাল ক্যাম্প উন্মুক্ত থাকবে বাঙলা কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের জন্য। একই সঙ্গে কলেজ ক্যাম্পাস সংলগ্ন এলাকার সাধারণ মানুষও এই সেবা গ্রহণ করতে পারবেন।

মানবতার স্পর্শ ফাউন্ডেশন,সরকারি বাঙলা কলেজ টিমের ক্যাম্পাস এম্বাসেডর এবং লিও ক্লাব অফ সরকারি বাঙলা কলেজের সার্ভিস ডিরেক্টর নাজমুল ইসলাম ছাকিব বলেন তরুণ প্রজন্মের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার সহজলভ্যতা নিশ্চিত করতেই এই ক্যাম্পের আয়োজন।

সকলকে যথায়াসময় ক্যাম্পে উপস্থিত থেকে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন