ঢাকা | ২২ জুলাই ২০২৫ | দৈনিক৩৬জুলাই ডেস্ক
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে ঘটে যাওয়া ভয়াবহ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় অবশেষে মৃত্যুর কাছে হার মানলো ভোলার দৌলতখান উপজেলার ছোট্ট এক কন্যা।
মৃত্যুর কোলে ঢলে পড়া মেয়েটি অবসরপ্রাপ্ত আর্মি অফিসার আশরাফুল ইসলাম নিরব মিয়ার মেয়ে। তারা ভোলার দৌলতখান উপজেলার ৫নং দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরমিয়ার হাট (মোজাম্মেল হক ছিডু হাওলাদার বাড়ি) এলাকার বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দুর্ঘটনার পর থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
তার ভাই, যিনি শরীরের প্রায় ৯০% অংশে দগ্ধ, এখনো বার্ন ইউনিটের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটজনক।
একসঙ্গে দুই সন্তানকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। এখন এক সন্তানকে হারিয়ে আরেক সন্তানের বেঁচে থাকার জন্য কাঁদছে পুরো পরিবার।
এই ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সকলের দোয়া কামনা করা হচ্ছে। তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের সকলের মানবিক দায়িত্ব।
📰 দুঃখ প্রকাশ করছে: www.daynik36july.com
📞 যোগাযোগ: WhatsApp –
01912222985