October 28, 2026, 4:23 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে রাজশাহীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোমিন জাদরান

 

দূর্গাপুর থানা প্রতিনিধি : মো: মোমিন জাদরান

 

 

রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জুলাই শহীদ দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে বুধবার (১৬জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যরা আবেগঘন পরিবেশে বক্তব্য রাখেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং জুলাই আন্দোলনে নিহতদের বিচার দাবি করেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ খন্দকার আজিম আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।

স্মরণসভায় শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দিবসটি ঘিরে অনুষ্ঠানে শোক ও শ্রদ্ধার আবহে রাজশাহীতে তৈরি হয় এক হৃদয়বিদারক ও গর্বময় পরিবেশ।

www daynik36july.com

 



আমাদের পেজ লাইক করুন