June 19, 2026, 2:41 pm
শিরোনাম :
নাসিরনগরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​ চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত, ‎ ব্যক্তিগত ছবি নেট দুনিয়ায় ছড়িয় দেওয়ায় স্কুল ছাত্রীর মৃত্যু: বেঙ্গল ইসলামী লাইফ: বিপদে এক বিশ্বস্ত বন্ধু! কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ সুমি আক্তারের আকুতি: “আমগোর জীবন গেলে যাক, বাচ্চা দুইডারে বাচাইন” নাসিরনগরের শতবর্ষী মহাখাল সেতু এখন সেতু নয়, যেন মৃত্যুফাঁদ, নাসিরনগরে অটোরিকশার চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু, সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার। সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেবর-ভাবীর পরকীয়ার জেরে দু’জনই কারাগারে
নোটিশ :

বেঙ্গল ইসলামী লাইফ: বিপদে এক বিশ্বস্ত বন্ধু!

রিপোর্টারের নাম

বিশেষ প্রতিনিধি | দৈনিক ৩৬ জুলাই
ভোলা সদর:

​অসুস্থতায় কর্মীদের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ভোলা সদর অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনির হোসেন এর চিকিৎসার বড় অঙ্কের বিল তাৎক্ষণিকভাবে পরিশোধ করে বিপদের দিনে বিশ্বস্ত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তারা।

​গ্রাহক ও কোম্পানি সূত্রে জানা যায়, ‘দৈনিক ৩৬ জুলাই’ পত্রিকার ভোলা সদর থানা প্রতিনিধি এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর ভোলা সদর অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনির হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গত ১৪ মে ২০২৬ থেকে ১৭ মে ২০২৬ তারিখ পর্যন্ত তিনি স্থানীয় মোহনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই সময়ে সেখানে সফলভাবে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন সম্পন্ন হয়।
​অপারেশন ও চিকিৎসা বাবদ হাসপাতালে মোট ৫২,৩০০ টাকার বিল আসে। পরবর্তীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কাছে এই চিকিৎসা খরচের দাবি জানানো হলে, কোম্পানিটি দ্রুততার সাথে সমস্ত নথিপত্র যাচাই-বাছাই করে। চূড়ান্ত যাচাই শেষে আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ৫১,৪৯০ টাকার বিল সরাসরি পরিশোধ করে প্রতিষ্ঠানটি।
​এই মানবিক সহায়তার বিষয়ে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভোলা জেলা শাখার রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ ইব্রাহিম সবুজ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন:
​”আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিপদের সময়ে তারা তাৎক্ষণিকভাবে চিকিৎসার পুরো ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছে। জনমানুষের কল্যাণে বেঙ্গল ইসলামী লাইফ এই চমৎকার স্বাস্থ্যসেবাটি চালু রেখেছে। ১৮ বছরের ঊর্ধ্বের যেকোনো ব্যক্তি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই সেবার আওতায় আসতে পারেন।”

​তিনি আরও আশ্বস্ত করে বলেন, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিটি কর্মী এবং গ্রাহক এই বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধার আওতাভুক্ত রয়েছেন।
​সহকর্মীর এই বিপদে দ্রুত পাশে দাঁড়ানোয় এবং চিকিৎসা ব্যয়ভার বহন করায় বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ‘দৈনিক ৩৬ জুলাই’ পরিবার।



আমাদের পেজ লাইক করুন