বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান টিপু, হারুন অর রশিদ, শাহ আমিনুল ইসলাম আমিন, পঞ্চগড় জেলাধীন বোদা উপজেলার ২ নম্বর ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. হাবিব আল-আমীন ফেরদৌস, দেবীগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুর রহিম ও পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।