প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ৯:৪৭ পি.এম
বিএনপির যে ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মহানগর ডেস্ক;
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান টিপু, হারুন অর রশিদ, শাহ আমিনুল ইসলাম আমিন, পঞ্চগড় জেলাধীন বোদা উপজেলার ২ নম্বর ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. হাবিব আল-আমীন ফেরদৌস, দেবীগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুর রহিম ও পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
Copyright © 2026 দৈনিক ৩৬ জুলাই. All rights reserved.