October 28, 2026, 3:00 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভোলা-বরিশাল সেতুর ডিজাইন কাজ শেষের পথে: আগাম নির্বাচনের আগে শেষ হবে প্রথম ধাপ,

মোঃ মাকসুদুর রহমান ঢাকা
Oplus_0

 


ভোলা-বরিশাল সেতুর ডিজাইন কাজ শেষের পথে: আগাম নির্বাচনের আগে শেষ হবে প্রথম ধাপ, ভবিষ্যৎ নির্ভর করছে নতুন সরকারের সদিচ্ছার উপর

 

নিজস্ব প্রতিবেদক | আগামীর ভোলা | ১০ জুলাই ২০২৫

 

ভোলা-বরিশাল সেতুর স্বপ্ন বাস্তবের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি জনাব শেখ মইনউদ্দিনের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত “আগামীর ভোলা”র বৈঠকে সেতু প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, আগামী জাতীয় নির্বাচনের (নভেম্বর ২০২৫) আগেই সেতুর পূর্ণাঙ্গ ডিজাইন চূড়ান্ত হবে। এটি হবে প্রকল্পের প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ। তবে প্রকল্পের বাস্তবায়ন নির্ভর করছে আগামীতে নির্বাচিত সরকারের সদিচ্ছার উপর।

জনসাধারণের প্রত্যাশা, এই সরকার কাজ শুরু করলে পরবর্তী সরকার এটিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে চালিয়ে নিয়ে যাবে। তবে সংশ্লিষ্ট মহল থেকে বারবার এমন শঙ্কা উঠে আসছে যে, কিছু স্বার্থান্বেষী সিন্ডিকেট পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত।

“আগামীর ভোলা” নেতৃবৃন্দ কড়া বার্তা দিয়ে বলেন—

“যদি কোনো চক্রান্ত বা সিন্ডিকেট ভোলা-বরিশাল সেতু নিয়ে ষড়যন্ত্র করে, তাহলে জুলাইয়ের মতো দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। ইনশআল্লাহ।”

সেতুটি হলে উপকৃত হবে:

  • ভোলা ও বরিশালের প্রায় ৪০ লাখ মানুষ
  • কৃষিপণ্য ও সামুদ্রিক মাছ পরিবহন হবে দ্রুততর
  • ঢাকা থেকে ভোলায় যাত্রা হবে মাত্র ৪-৫ ঘণ্টায়
  • অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন হবে গতিশীল

সাম্প্রতিক তথ্য সংক্ষেপে:

  •  ডিজাইন কাজ প্রায় সম্পন্ন
  • নভেম্বর ২০২৫–এর আগেই ডিজাইন চূড়ান্ত হওয়ার আশা
  •  নির্মাণ কাজ শুরু করা হতে পারে ২০২৬ সালের প্রথম দিকে (নতুন সরকারের মেয়াদে)
  • সিন্ডিকেট বা দুর্নীতিবাজ মহলের চেষ্টা ব্যর্থ করতে মাঠে থাকবে সচেতন নাগরিকরা

#bholabarishalbridge #bhola #bholabarisal #আগামীর_ভোলা #নির্বাচন২০২৫


www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন