October 28, 2026, 6:38 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দুর্গাপুরে নবাগত ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের মতবিনিময় সভা

মো: মোমিন জাদরান,

 

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর দুর্গাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা মহোদয়ের সঙ্গে দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (তারিখ উল্লেখযোগ্য) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া সভায় দুর্গাপুরের ভূইপুর এলাকায় কথিত সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। সাংবাদিক নেতারা এ ধরনের অপসাংবাদিকতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

নবাগত ইউএনও মাশতুরা আমিনা বলেন, “প্রকৃত সাংবাদিকদের সম্মান রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। সাংবাদিক পরিচয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন