October 28, 2026, 3:00 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

৮৯ জন জিপিএ-৫ সহ ফলাফলে বাজিমাত চকরিয়া কোরক বিদ্যাপীঠের

শওকতুল ইসলাম
Oplus_0

শওকতুল ইসলাম, চকরিয়া প্রতিনিধি

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হয়েছে। কক্সবাজার জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রাপ্ত ফলাফলের খবরে উঠে এসেছে ব্যতিক্রমধর্মী সাফল্যের চিত্র।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির মোট পরীক্ষার্থী ছিলো ২৬৭ জন, এর মধ্যে পাস করেছে ২৫৯ জন। পাশের হার ৯৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন শিক্ষার্থী।

পাশের হারে এগিয়ে রয়েছে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়। মোট ২৪০ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৩৪ জন, পাশের হার ৯৭.৫ শতাংশ। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১২৫ জন।

ভালো ফল করেছে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি। ৪৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯২ জন। পাশের হার ৯০.৫৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন।

কক্সবাজার মডেল হাই স্কুলে মোট ২৫২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২২০ জন। পাশের হার ৮৭.৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।

তবে চকরিয়া অঞ্চলের মধ্যে সবচেয়ে চমকপ্রদ ফলাফল করেছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটির ৩৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৭ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৮৯.৬৩ শতাংশ। বিশেষভাবে উল্লেখযোগ্য—এই স্কুল থেকে ৮৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা স্থানীয়ভাবে এক বিশাল সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, চলতি বছরের ফলাফল প্রমাণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানোন্নয়ন ও শিক্ষার্থীদের একাগ্রতায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন