নিজস্ব প্রতিবেদক;
গুলিবিদ্ধ হয়ে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিএফসেভেন বিডি টুরিজম নেটওয়ার্ক।
এক শোকবার্তায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়,
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম।
এদিকে রাতে নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়,“ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”
ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।