July 29, 2026, 7:09 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দূর্গাপুর জামায়েতে আমির মো: সাইফুল ইসলাম

মো: মোমিন জাদরান,

 

 

রাজশাহী জেলা প্রতিনিধি :

মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজশাহী দূর্গাপুর কিসমত গনকৈড়ে উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) ২০২৫ বিকাল ৪ টায় আলোচনা ও দোয়া মাহফিল সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় দূর্গাপুর উপজেলা জামায়েতের আমির সাইফুল ইসলাম বলেন ,
গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির আদর্শ ও মূলমন্ত্র। স্বাধীনতার ৫৫ বছর পার হলে ‌ দেশের জনগণ প্রকৃত স্বাধীনতা সুফল পায়নি। বিগত ফ্যাসিবাদী সরকার ‌ দেশের জনগণকে ‌ স্বাধীনতার সুফল থেকে ‌ বঞ্চিত করেছিল। জামায়েত ইসলামী তারী ধারাবাহিকতায় গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার লড়াইয়ে চলমান রেখেছেন । এবং মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই। দল-ধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না। মূলত, বিভক্ত জাতির জন্য অপমান ও লাঞ্ছনা অনিবার্য। তাই জামায়াতের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং
মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় । , বিজয় দিবস জাতির জন্য গৌরব ও আত্মপরিচয়ের প্রতীক। একটি স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ার জন্য দল-মতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে দল–মতনির্বিশেষে সবাইকে ন্যায়ভিত্তিক ও আদর্শ রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী দূর্গাপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে আমির মাষ্টার মো: সাইফুল ইসলাম। সভাপতিত্ব হিসাবে উপস্থিত ছিলেন মো: গাফফার আলী। সঞ্চালনা ছিলেন মো: একরামুল ইসলাম। এ সময় ‌ বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের ‌ অঙ্গ ‌ সংগঠনের নেতাকর্মীরা ‌ উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন