April 16, 2026, 6:06 pm
শিরোনাম :
চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার। রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজন বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা
নোটিশ :

মহান বিজয় দিবসে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ওঅঙ্গ-সহযোগী সংগঠনের বিজয় মিছিল অনুষ্ঠিত

আক্কাস আলী খান

 

রাজবাড়ী জেলা প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে বালিয়াকান্দি উপজেলা সদরে আয়োজিত এ বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী -২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা হারুনুর রশিদ হারুন । মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা বহন করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা হারুনুর রশিদ হারুন বলেন,
“১৬ ডিসেম্বর আমাদের গৌরব, আমাদের অহংকার। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়ের চেতনাকে ধারণ করেই দেশনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই।
এস এম মিজানুর রহমান বিল্লালের সঞ্চালনায় বিজয় মিছিলে আরও উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ সাবেক সভাপতি জনাব আবুল হোসেন খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার ভুঁইয়া সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আলম চুন্নু , মীর মনিরুজ্জামান বাবু দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, সাবেক সভাপতি জামালপুর ইউনিয়ন বিএনপি, জনাব ওহাব মন্ডল সাবেক সাংগঠনিক সম্পাদক বালিয়াকান্দি উপজেলা বিএনপি ফরিদ আহমেদ আসিক , বাচ্চু মন্ডল, বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও যুবদলের সদস্য সচিব মোঃ কামরুজ্জান কামরুল , রাজবাড়ী কৃষকদলের সভাপতি মহাসিন খান। ,উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সেচ্চাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন এছাড়া যুবদল, ছাত্রদল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 



আমাদের পেজ লাইক করুন