April 16, 2026, 6:07 pm
শিরোনাম :
চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার। রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজন বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা
নোটিশ :

হাদিকে গুলি: নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারে জড়িত সন্দেহে আটক ২

নাদিমুল হক

নিজস্ব প্রতিবেদক;

শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ তথ্য জানিয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার পর দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। এরই অংশ হিসেবে সোমবার এই দুজনকে আটক করা হয়েছে।


এদিকে মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সোমবার বেলা ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড়ে গেছে।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। ওসমান হাদির এক আত্মীয় এই মামলার বাদি বলে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। হাদিকে গুলির ঘটনায় করা পল্টন থানার হত্যাচেষ্টা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুজন এবং এ ঘটনায় অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সোমবার দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ‍উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়।



আমাদের পেজ লাইক করুন