October 28, 2026, 6:38 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল

 

কিশোরগঞ্জে জেলা প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের শেষলগ্নে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা জামায়াতের কার্যালয় হলরুমে কিশোরগঞ্জ শহর জামায়াত শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহর শাখার আমীর আ ম ম আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, যাতে নবজাত স্বাধীন বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়ে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি কখনো ভুলতে পারে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক, তাদের আদর্শ ও অবদান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এছাড়াও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভুঁইয়া, শহর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বদরুজ্জামান রুবেল এবং শহর সেক্রেটারি আ ন ম নয়িম। বক্তারা সবাই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাদের অবদানের কথা তুলে ধরেন এবং জাতি গঠনে নৈতিক ও আদর্শিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সকল শহীদ বুদ্ধিজীবীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করা হয়।



আমাদের পেজ লাইক করুন