October 28, 2026, 11:12 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জনতার দলের নিবন্ধন প্রাপ্তিতে চট্টগ্রামে কেক কেটে আনন্দ উদযাপন

মোঃ মুবিনুল ইসলাম,

 

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ জনতার দল আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পাওয়ায় চট্টগ্রাম জেলায় আনন্দ উৎসব ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৬ ডিসেম্বর) নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম জেলা প্রধান কার্যালয়ে জেলা কমিটির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা সভাপতি এডভোকেট মুহাম্মদ আবছারুল হক। পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আলম।

সভাপতির বক্তব্যে এডভোকেট আবছারুল হক জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল (অব.)–এর দীর্ঘায়ু কামনা করেন। তিনি বলেন, চট্টগ্রামবাসীর জীবনমান উন্নয়ন ও জনগণের স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।আগামীর জাতীয় নির্বাচনে জনতার দল কলম মার্কা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে বলেও তিনি জানান।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনতার দল আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে একাধিক আসনে বিজয় অর্জন করবে।

সভায় উপস্থিত চট্টগ্রামের থানা কমিটির নেতৃবৃন্দ জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
বেলায়েত হোসেন, মো. নোমান, মনিরুজ্জামান, আরিফুজ্জামান প্রিন্স, গোলাম মোস্তফা, বেলায়েত হোসেন, বাকের, সেলিম, আজিম, ফজলু, ইউসুফ, আনোয়ার, রাকিব, শাহিন গাজী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আঞ্চলিক সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী’সহ চট্টগ্রাম মহানগর ও থানা কমিটির নেতৃবৃন্দ।



আমাদের পেজ লাইক করুন