October 28, 2026, 9:21 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চাঞ্চল্যকর ধ’র্ষ’ণ মামলার মূলহোতা ঢাকায় গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া

 

রাজশাহীর জেলা প্রতিনিধি;

 

রাজশাহীর পুঠিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করা এক প্রতিবন্ধী কিশোরীর ধর্ষণ মামলার মূলহোতা আজিজুল মোল্লা (৪৮) কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম একজন ২৫ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী নারী। ভিকটিমের বাবা-মা ও ভাই ঢাকায় থাকেন এবং তিনি তার দাদি আনোয়ারা বেগমের সঙ্গে পুঠিয়ার দমদমা গ্রামে থাকেন। আসামি আজিজুল মোল্লা (২৮) ভিকটিমের চাচা।

পুলিশ জানায়, গত ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার দিকে ভিকটিমের দাদী বাড়িতে না থাকায় আসামি ভিকটিমের বাড়িতে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর আসামি ভিকটিমকে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়। পরবর্তীতে বিভিন্ন সময় ও তারিখে আসামি পুনরায় একই ঘটনায় ভিকটিমকে ধর্ষণ করে।

ঘটনার তথ্য ভিকটিমের দাদী জানতে পারলে বিষয়টি ভিকটিমের বাবা-মাকে জানানো হয়। এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ভিকটিমের মাতা বাদী হয়ে ২৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে পুঠিয়া থানায় মামলা (মামলা নং-২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০২০ এর ৯(১)) দায়ের করেন। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

পুলিশ ও র‌্যাব ঘটনার তদন্ত শুরু করলে, গোপন তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর ২০২৫ তারিখে রাত ৭:২০ মিনিটে সদর কোম্পানি, র‌্যাব-৫, রাজশাহী এবং সিপিসি-২, র‌্যাব-১, উত্তরা ঢাকা যৌথ অভিযানে আসামি আজিজুল মোল্লাকে গ্রেফতার করে। অভিযানটি পরিচালনা করা হয় জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে। গ্রেপ্তারকৃত আসামি ধৃত মামলার সত্যতা স্বীকার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন