October 28, 2026, 7:09 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নাদিমুল হক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক;

 

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কামারগাঁও এলাকায় র‌্যাংগস কোম্পানির স্টাফ কোয়ার্টারে এ হত্যাকাণ্ড ঘটে। দুপুরে মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আদিলকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আদিল দীর্ঘদিন ধরে র‌্যাংগস কোম্পানির স্টাফদের খাবার রান্নার বাবুর্চির কাজ করছেন। গত ৯ মাস আগে জামালপুর জেলার চুনুটিয়া গ্রামের রিয়া মনিকে বিয়ের করেন তিনি। এরপর থেকে স্ত্রী রিয়া মনিকে নিয়ে কামারগাঁও এলাকায় প্রতিষ্ঠানটির কোয়ার্টারে একটি ঘরে বসবাস করছেন আদিল।

তারা আরও জানান, বুধবার সকালে ঘরের ভেতরে রিয়া মনির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে দুপুরে সোনারগাঁ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) ইমরান আহম্মেদ জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটি উদ্ধারসহ নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জেলা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্তসহ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আমাদের পেজ লাইক করুন