October 28, 2026, 11:17 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরায় মিথ্যা অভিযোগের ফাঁদে সমাজসেবা কর্মকর্তা, অভিযোগকারীর খোঁজ নেই

শরিফুল ইসলাম

সাতক্ষীরা প্রতিনিধি :

 

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামানের বিরুদ্ধে কথিত অভিযোগকারী সাজিয়ে সমাজসেবা অধিদপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমাজসেবা অধিদপ্তর থেকে তদন্তে এসে অভিযোগকারীকে খুঁজে না পে চরম খোপ প্রকাশ করেছেন তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ।

 

বুধবার (১৯ নভেম্বর) সকাল দশটায় সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয় এমন ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায় সম্প্রতি শেখ দগির হোসেন নামে এক অজ্ঞাত ব্যক্তি সমাজসেবা অধিদপ্তরে সাতক্ষীরা জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকনুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ এনে এক লিখিত অভিযোগ করে। যেকারনে সমাজসেবা অধিদপ্তর আগরগাঁ থেকে বুধবার জেলা সমাজ সেবা কার্যালয়ে তদন্তের জন্য অধিদপ্তর কতৃপক্ষ প্রবেশন কর্মকর্তা শহিদুল ইসলাম তদন্তে আসে । অবাক করার বিষয় তদন্ত কর্মকর্তা বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করেও অভিযোগকারীর কোন সন্ধান পায়নি। এতে চরম ক্ষোভ প্রকাশ করে অবশেষে ফিরে গেলেন তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম।

 

 

অভিযোগের বিষয় তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তে এসে দেখি অভিযোগকারীর কোন হদিস নেই। ধারণা করছি কেউ হয়রানি করার উদ্দেশ্যে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া নামে মিথ্যা অভিযোগ দায়ের করেতে পারে । হয়রানী করা ঐ ব্যক্তিকে সনাক্ত করে আইনেরর আওতায় আনার চেষ্টা করবো।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা বলেন, অভিযোগকারী অভিযোগ করে তদন্তে হাজির হননি। ধারণ করা হচ্ছে? কেউ বিভ্রান্তি করার জন্য এমন একটি মিথ্যা অভিযোগ দায়ের করতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক সমাজসেবা কার্যালয়ের একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে জানান, কোন এক ব্যক্তি নিজস্বার্থ চরিতার্থ করতে এমন ভুয়া অভিযোগ করেছে।



আমাদের পেজ লাইক করুন