October 28, 2026, 2:02 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভোলার বোরহানউদ্দিনে কুতুবা ইউনিয়নে বেরিবাঁধে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে হাজারো মানুষ!

মোঃ মাকসুদুর রহমান ঢাকা
Oplus_0

 


ভোলার বোরহানউদ্দিনে কুতুবা ইউনিয়নে বেরিবাঁধে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে হাজারো মানুষ!

🖋️ নিজস্ব প্রতিবেদক | ০৯ জুলাই ২০২৫

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ছোট মানিকা ফাজিল মাদ্রাসার পেছনের বেরিবাঁধে চলমান উন্নয়ন কাজ ঘিরে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। সাম্প্রতিক সময়ে বাঁধে কাজ শুরু হলেও নদীর পাশ থেকে মাটি কেটে তৈরি করা এই বাঁধ এখন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ—একই এলাকায় কয়েকজন ঠিকাদারকে ভাগ করে দেওয়া হয়েছে টেন্ডার, যার প্রত্যেকটির বরাদ্দ ছিল আনুমানিক ২৮-৩০ লক্ষ টাকা। কিন্তু কাজ এখনও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রবল পানির চাপে কর্দমাক্ত বাঁধে ফাটল ধরেছে, কোথাও কোথাও ভেঙেও গেছে। ফলে বাঁধের ওপর দিয়ে যাতায়াত এখন অত্যন্ত বিপজ্জনক—মাত্র একজন মানুষের চলাচলের মতো ফাঁকা পথই অবশিষ্ট রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কোনো স্থায়ী গাইড ওয়াল বা পাইলিং ছাড়াই কাজ করা হয়েছে, যা নদীভাঙনপ্রবণ এ এলাকায় অত্যন্ত অদূরদর্শী পদক্ষেপ বলে মনে করছেন ভূক্তভোগীরা। এখনই সংস্কার না হলে পুরো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা।

জনগণের দাবি:

  • জরুরি ভিত্তিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ।
  • স্থান পরিদর্শন করে পুনঃনির্মাণ কাজ শুরু।
  • বিগত টেন্ডার ও বরাদ্দ সংক্রান্ত অনিয়মের তদন্ত।
  • দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।

সরকারিভাবে বরাদ্দ আসলেও প্রকৃত কাজের মান ও অগ্রগতি প্রশ্নবিদ্ধ। জনস্বার্থে বিষয়টি এখনই গুরুত্ব দিয়ে না দেখলে, পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করছেন সচেতন মহল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান—
ভোলা জেলার নদী ভাঙনপ্রবণ এলাকাগুলোর টেন্ডার প্রক্রিয়া ও কাজের বাস্তবায়নে নজরদারি জোরদার করুন। জনগণের টাকা যেন জল-হাওয়ায় ভেসে না যায়!

www.daynik36july.com


 



আমাদের পেজ লাইক করুন