October 30, 2026, 6:08 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজশাহীর চারঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মো: গোলাম কিবরিয়া

 

রাজশাহী জেলা প্রতিনিধি;

রাজশাহীর চারঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার শিশাতলা মোড়ে রাজশাহী-বাঘা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চারঘাটের শোলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার মতিনের ছেলে শিমুল (৩৩), একই এলাকার হাবিবুর রহমান ছেলে শিমুল আক্তার তুহিন (৩৪) এবং একই এলাকার মিলনের ছেলে মারুফ (১৮)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চারঘাট থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত তিনজন একটি মোটরসাইকেলে করে চারঘাট থেকে বাড়ি দিকে যাচ্ছিলেন। শিশাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তারা তিনজন চারঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংঘতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তারা বাড়ি ফিরছিলেন এক মোটরসাইকেলে তিনজন।

ওসি বলেন, ‘‘দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে দুজনের মরদেহ সড়ক থেকে সরিয়ে পাশে নিয়ে যান। কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে পারবেন।’’



আমাদের পেজ লাইক করুন