October 29, 2026, 8:52 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুরে কৃষকের ঘরে মধ্যরাতে হামলা ও টাকা লুট

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী

দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ;

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কলাকান্দা নতুন গ্রামে এক বিভৎস ঘটনা ঘটেছে। গতরাতে (বুধবার) আনুমানিক রাত ২টার সময় স্থানীয় কৃষক মো. সুট্টু মিয়ার বাড়িতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে গরু বিক্রির দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

পরিবারের সদস্যদের দাবি, দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রথমেই ভয় দেখিয়ে চিৎকার বন্ধ করতে সুট্টু মিয়া ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে ফেলে। মুখে কাপড় বেঁধে দেয় যাতে তারা সাহায্যের জন্য কাউকে ডাকতে না পারেন।
সারা রাত দুজন স্বামী-স্ত্রী অন্ধকার ঘরে ভয় আর ব্যথার মধ্যে অসহায়ভাবে পড়ে ছিলেন।

ভোরে প্রতিবেশীরা অস্বাভাবিক নীরবতা টের পেয়ে ছুটে এসে দেখেন—দুজন মানুষ বিছানায় হাত-পা বাঁধা, মুখে কাপড়, চোখে আতঙ্কের ছাপ। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মুক্ত করা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরেই এই অমানবিক হামলার ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা বলেন,মানুষের মাঝে এমন নিষ্ঠুরতা কবে শেষ হবে?
তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।



আমাদের পেজ লাইক করুন