October 28, 2026, 7:20 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

শরীফুল ইসলাম

 

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প।

কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ ন ম নাজিম উদ্দিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও সিভিল সার্জন ডাঃ মোঃ সালাম।

এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—

  • অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল
  • জামায়াতে ইসলামি সাতক্ষীরা জেলার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল
  • জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী
  • সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল হাশেম
  • সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু
  • জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম
  • জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন ও মুখপাত্র মোহিনী তাবাসসুম
  • শহর জামায়াতের নায়েবে আমির ও সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু
  • হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বাজার কমিটির নেতৃবৃন্দ, এনজিও ও সমাজকর্মী এবং শিক্ষক-সরকারি কর্মকর্তারা।

কর্মশালায় আ ন ম নাজিম উদ্দিন বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছে। শুধুমাত্র আইন দিয়ে নয়, সচেতনতা আর আন্তরিকতা দিয়েই আমরা নিরাপদ খাদ্যের দেশ গড়তে পারি।” তিনি খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য তৈরি ও পরিবেশনে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়—এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। খাদ্যে ভেজাল প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগ জরুরি।

কর্মশালার মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়ানো এবং কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ খাদ্যভিত্তিক বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন