October 29, 2026, 2:56 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মহম্মদপুর শিক্ষক সমাবেশে প্রধান অতিথি – এ্যাড. নিতাই রায় চৌধুরী

এম এ রইচ , মহম্মদপুর

(মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুরে ‘সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মাগুরা-২ সংসদীয় আসনে কাজ করতে বলেছেন। আমি সেই অনুযায়ী কাজ করছি। আপনাদের কাছে আমি দোয়া ও সমর্থন চাই।

তিনি আরও বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, আপনারা সহযোগিতা করবেন। আমি যদি জয়ী হতে পারি, তবে এলাকার উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আপনারা আমাদের গুরুজন, শিক্ষকের তুলনা শুধু শিক্ষকই। শিক্ষকরাই সমাজকে সঠিকভাবে বির্নিমান করতে পারে। আসুন আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। আমার সব ধ্যান ধারণা গ্রাম নিয়ে, কারণ আমি গ্রামেরই সন্তান। একজন মা যেমন সন্তান প্রসব করে আনন্দ পান। তেমনি একজন শিক্ষক তার ছাত্রকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে আনন্দ পান।

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারামিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খাঁন রোকনুজ্জামান, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড: মিথুন রায় চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, মাগুরা জর্জ কোর্টের পি পি (নারী ও শিশু) এ্যাড: মনিরুল ইসলাম মুকুল, উপজেলা সাবেক যুগ্ম-আহ্বায়ক মহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বিল্লাহ, সহকারী অধ্যক্ষ ড. এম এম রইচ উদ্দিন, সহকারি অধ্যক্ষ মনজুরুল ইসলাম, সহকারি অধাপক সিরাজুল ইসলাম, মো: আবু বক্কার সিদ্দিকী, প্রধান শিক্ষক মো: মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক মো: রিয়াজুর, সহকারী প্রধান শিক্ষক কবি মো: শহিদুজ্জামান, শিক্ষক মো: সিরাজুল ইসলাম মিন্টু প্রমুখ।



আমাদের পেজ লাইক করুন