July 31, 2026, 1:20 am
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

জনবল সংকটে ভোগান্তিতে কুমিল্লা জেনারেল হাসপাতাল

মনিরুল ইসলাম

কুমিল্লা প্রতিনিধি:

জনবল সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। প্রায় দুই শতাব্দীর প্রাচীন এই সরকারি হাসপাতালটি বর্তমানে নানামুখী সংকটে জর্জরিত।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মচারীর অভাবে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রতিদিনই। কোথাও এক কক্ষে একাধিক বিভাগের চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে, আবার কোথাও নয়জন চিকিৎসককে গাদাগাদি করে বসে রোগী দেখতে হচ্ছে। এতে যেমন চিকিৎসকদের ভোগান্তি বাড়ছে, তেমনি রোগীদেরও দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে চিকিৎসা পাওয়ার জন্য।

রোগীরা জানান, হাসপাতালের অব্যবস্থাপনা ও জনবল ঘাটতির কারণে সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় অনেকেই বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক বা অন্য হাসপাতালে যাচ্ছেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জনবল সংকট দূরীকরণে ইতোমধ্যে সংশ্লিষ্ট দফতরে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।



আমাদের পেজ লাইক করুন