October 28, 2026, 2:46 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পদত্যাগ করতে বলা হয়েছে দুই উপদেষ্টাকে

শ্রাবণ আহমেদ

 

নিজস্ব রিপোর্টার :

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা — আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা আরও সময় নিতে চান। সরকারের একটি বিশ্বস্ত সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আপাতত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখাননি। তিনি সরকারে থেকেই কাজ চালিয়ে যেতে চান। অপরদিকে স্থানীয় সরকার, ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন, যদিও কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

 

আসিফ মাহমুদ গত ১৪ আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম গত ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, ‘দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব, আমি জানি না।’

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। ছবি: সংগৃহীত
‘এনসিপির ঘনিষ্ঠ’ এই দুই উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার আলোচনা সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এনসিপি নেতারা বলছেন, উপদেষ্টা পরিষদে বিভিন্ন দলের প্রতিনিধিরা থাকলেও কেবল ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের পরামর্শ দেওয়া অগ্রহণযোগ্য।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ঠিক করা হতে পারে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে।

বিএনপি উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদের অপসারণ চেয়েছে। এনসিপির অভিযোগ, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

অন্তর্বর্তী সরকার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মাহফুজ আলম

সম্পর্কিত খবর
ভোটের আগে বাড়ছে উত্তাপ
সরকারের নিরপেক্ষতা নিয়ে তিন দলের প্রশ্ন ভোটের আগে বাড়ছে উত্তাপ
উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত
উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত
৪ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ
৪ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হলে ভোট নিয়ে প্রশ্ন উঠবে
বিশ্লেষকদের অভিমত অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হলে ভোট নিয়ে প্রশ্ন উঠবে
এনসিপি ও জামায়াতকে কী বললেন প্রধান উপদেষ্টা
এনসিপি ও জামায়াতকে কী বললেন প্রধান উপদেষ্টা
‘গুমের ঘটনায় সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনা জবাবদিহি নিশ্চিতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ’
অ্যামনেস্টির বিবৃতি ‘গুমের ঘটনায় সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনা জবাবদিহি নিশ্চিতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ’
আরও পড়ুন
ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: মহাপরিচালক
ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: মহাপরিচালক
কারাগারে যেভাবে প্রথম দিন কাটালেন সেই ১৫ সেনা কর্মকর্তা
কারাগারে যেভাবে প্রথম দিন কাটালেন সেই ১৫ সেনা কর্মকর্তা
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ ও ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন প্রেস সচিব
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ ও ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন প্রেস সচিব
রডে ঝুলে থাকা অবস্থায় পুলিশের ৬ গুলি, সাক্ষ্য দিতে এসে যা বললেন সেই তরুণ
রডে ঝুলে থাকা অবস্থায় পুলিশের ৬ গুলি, সাক্ষ্য দিতে এসে যা বললেন সেই তরুণ

 

আসিফ মাহমুদ গত ১৪ আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম গত ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, ‘দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব, আমি জানি না।’এনসিপির ঘনিষ্ঠ’ এই দুই উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার আলোচনা সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এনসিপি নেতারা বলছেন, উপদেষ্টা পরিষদে বিভিন্ন দলের প্রতিনিধিরা থাকলেও কেবল ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের পরামর্শ দেওয়া অগ্রহণযোগ্য।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ঠিক করা হতে পারে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে।

বিএনপি উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদের অপসারণ চেয়েছে। এনসিপির অভিযোগ, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন