May 20, 2026, 5:04 am
শিরোনাম :
যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার। ৬৫ বছরের আইনি লড়াই শেষে ফিরে পেলেন পৈত্রিক জমি নাসিরনগরে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু, একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা বাবা-মা ভোলা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ফয়সাল রানা। ও সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন। রাজউকের নীরবতায় পশ্চিম রাজারবাগে ভয়ংকর অনিয়ম প্রভাবশালী ডেভেলপারের দাপটে অন্ধকারে পাঁচ ভবনের বাসিন্দারা। খালে মাছ, পাড়ে গাছ — মন্ত্রী আসাদুল হাবিব দুলু নাসিরনগরের হরিপুরে পারিবারিক কলহের জেরে চাচার হাতে ভাতিজি খুন নাসিরনগরে ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত, যুবদলের কমিটিতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি। শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
নোটিশ :

নাসিরনগরে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু, একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা বাবা-মা

মোঃ সাইফুল ইসলাম


নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে পুকুরে ডুবে হাবিব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
‎শুক্রবার দুপুরে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিব ওই এলাকার ফয়সাল মিয়ার একমাত্র সন্তান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় হাবিব। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

‎স্থানীয় ইউপি সদস্য আক্কল ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



আমাদের পেজ লাইক করুন