October 28, 2026, 3:00 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়ায় ফার্মেসী মালিকদের সাথে সমন্বয় সভা: হাসপাতাল সড়কে শৃঙ্খলা ফেরাতে ৫ দফা সিদ্ধান্ত

শওকতুল ইসলাম
Oplus_0

 চকরিয়ায় ফার্মেসী মালিকদের সাথে সমন্বয় সভা: হাসপাতাল সড়কে শৃঙ্খলা ফেরাতে ৫ দফা সিদ্ধান্ত

 শওকতুল ইসলাম –

চকরিয়া প্রতিনিধি – দৈনিক৩৬জুলাই

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ফার্মেসী মালিকদের সঙ্গে। হাসপাতাল সংলগ্ন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন।
উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. অপু মজুমদার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোঃ মোস্তফা কামাল এবং স্যানিটারি ইন্সপেক্টর জনাব আরিফুল ইসলাম।

হাসপাতাল সড়কের দুই পাশের প্রায় সব ফার্মেসী মালিকই সভায় উপস্থিত ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে স্বাস্থ্য বিভাগের নির্দেশনার প্রতি একাত্মতা প্রকাশ করেন।

 সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:

১. রোগীদের চলাচলে বিঘ্ন না ঘটাতে

  • ফার্মেসীর সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না।
  • সড়কের ওপর কোনো প্রকার সাইনবোর্ড রাখা নিষিদ্ধ।

২. অযোগ্য ব্যক্তির মাধ্যমে ওষুধ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

  • শুধুমাত্র সনদধারী ফার্মাসিস্টরাই ওষুধ বিক্রি করতে পারবেন।

৩. অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপনায় কড়াকড়ি

  • ফার্মেসীতে অ্যান্টিবায়োটিক বিক্রির জন্য আলাদা রেজিস্ট্রার সংরক্ষণ বাধ্যতামূলক।

৪. মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যাপারে কঠোরতা

  • ফার্মেসীতে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা বা বিক্রি করা যাবে না।

৫. চিকিৎসা পরামর্শের অনিয়মে জিরো টলারেন্স

  • এমবিবিএস/বিডিএস ছাড়া কেউ যেন সরকারি অনুমোদিত তালিকার বাইরে ওষুধ না লিখে এবং না বিক্রি করে—এ বিষয়ে ফার্মেসী মালিকদের সজাগ থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, “চিকিৎসা একটি পবিত্র পেশা। এই পেশায় শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার দায়িত্ব শুধু চিকিৎসকদের নয়, ওষুধ ব্যবসায়ীদেরও।”

এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন হলে হাসপাতাল এলাকার পরিবেশ আরও গুছিয়ে যাবে বলে আশা করছেন স্থানীয় স্বাস্থ্যসেবাপ্রত্যাশীরা।


www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন