গুলিস্তানে পুকুর থেকে অজ্ঞাত শিশু উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের সহযোগিতা কামনা
তারিখ: ৮ জুলাই ২০২৫
🖋 প্রতিবেদক: নগর প্রতিবেদক
ঢাকার গুলিস্তানে শহিদ মতিউর রহমান পার্ক সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ডুবুরি ইউনিটের একটি দল পুকুরে অনুসন্ধান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির বয়স আনুমানিক ৬ থেকে ৮ বছর হবে বলে জানা গেছে। তাকে উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পল্টন থানার এসআই মো. ইউসুফ জানান, “উদ্ধার হওয়া শিশুটির পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিবারের কেউ যদি খুঁজে থাকেন কিংবা কেউ শিশুটিকে চিনে থাকেন, তাহলে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”
যোগাযোগ: এসআই ইউসুফ, পল্টন থানা – 📞 ০১৮১৪-২৩৯২১৬
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিশুটির পরিচয় শনাক্তে স্থানীয় এলাকাবাসী ও সংবাদমাধ্যমের সহায়তা কামনা করছে পুলিশ।
আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। যদি আপনি শিশুটিকে চিনে থাকেন, অবহেলা না করে দ্রুত যোগাযোগ করুন নিকটস্থ থানায়।
www.daynik36july.com