October 29, 2026, 5:12 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজধানীর আইন-শৃঙ্খলা জোরদারে ডিএমপিকে ২০টি নতুন পিকআপ হস্তান্তর করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম (অব

শ্রাবন আহমেদ
Oplus_131072

শ্রাবন আহমেদ

স্টাফ রিপোর্টার ঢাকা। দৈনিক ৩৬জুলাই

 

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) যুক্ত হলো ২০টি নতুন ডাবল কেবিন পিকআপ। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর উদ্যোগে এই যানবাহনগুলো হস্তান্তর করা হয়।

 

বুধবার (৮ অক্টোবর ২০২৫ খ্রি.) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে ডিএমপির বিভিন্ন থানার সক্ষমতা বাড়াতে নতুন গাড়িগুলো হস্তান্তর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ বাহিনীর যানবাহনের স্বল্পতা রয়েছে। এই সমস্যার সমাধানে পর্যায়ক্রমে ২০০টি গাড়ি ডিএমপিকে দেওয়া হবে। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা ও অর্থ ও শিল্প উপদেষ্টার সহযোগিতায় এসব গাড়ি সরকারিভাবে ক্রয় করা সম্ভব হয়েছে।”

 

তিনি আরও বলেন, “আজ যে ২০টি পিকআপ হস্তান্তর করা হলো, তা পুলিশের অপরাধ দমন কার্যক্রমে গতি আনবে। পরবর্তীতে আরও প্রিজন ভ্যান ও অন্যান্য যানবাহন সংযোজন করা হবে।”

 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “রাজধানীতে ৫০টি থানার মধ্যে বর্তমানে ২৫টি ভাড়া ভবনে চলছে। ইতোমধ্যে ৫টি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, বাকি থানাগুলোরও নিজস্ব ভবন নির্মাণের পরিকল্পনা চলছে।”

 

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাদ আলী স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে গাড়ির চাবি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সরওয়ার (বিপিএম-সেবা, অতিরিক্ত আইজি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মোঃ নজরুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম), অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলীসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, “এই নতুন যানবাহনগুলো যুক্ত হওয়ার ফলে পুলিশের কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং রাজধানীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।”

 



আমাদের পেজ লাইক করুন