দুর্গাপুরে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নতুন ২৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
দুর্গাপুর প্রতিনিধি: মো: মোমিন জাদরান
তারিখ: ০৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
স্থান: রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব অফিস
রাজশাহীর অন্যতম বৃহৎ ও আলোচিত সাংবাদিক সংগঠন রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় ২৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি এম এ আরিফ, এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন কোষাধ্যক্ষ আলামিন হক বিজয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
🔹 ঘোষিত দুর্গাপুর উপজেলা কমিটির মূল দায়িত্বপ্রাপ্তরা হলেনঃ
🔸 সভাপতির বক্তব্য:
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ বলেন,
“গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা ও স্বাধীন সাংবাদিকতা বিকাশে এই কমিটির ভূমিকা হবে ইতিবাচক ও অনুকরণীয়। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বস্তুনিষ্ঠতা ও দায়িত্ববোধের সঙ্গে সংবাদ পরিবেশন প্রত্যেক সাংবাদিকের নৈতিক দায়িত্ব।”
🔸 ভবিষ্যৎ প্রত্যয় ও সৌহার্দ্য:
অনুষ্ঠান শেষে দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক সৌহার্দ্যপূর্ণ আলোচনায় মিলিত হন। ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয় পক্ষ।
সংশ্লিষ্টদের মতে, এই শুভেচ্ছা ও সৌহার্দ্যবিনিময় দুই সংগঠনের সম্পর্ককে আরও মজবুত করবে এবং সাংবাদিকতার পেশাগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
www.daynik36july.com