October 28, 2026, 8:33 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নরসিংদীতে জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

নাজমুল হাসান
Oplus_0

নরসিংদীতে জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

🗓️ তারিখ: ৮ জুলাই ২০২৫
প্রতিবেদক: নাজমুল হাসান (নরসিংদী)

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:

  • ডা. মো. আবু কাউছার সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
  • সুরভী আক্তার, জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি.)
  • রোটারিয়ান তাজুল ইসলাম তাজ
  • সানাউল্লাহ মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি (সাবেক ব্যাংকার)

এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা, জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, অভিভাবক মানিক মিয়া, গণমাধ্যমকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ।

উৎসবে দেশীয় উৎপাদিত মোট ৩৫ প্রজাতির ফল প্রদর্শন করা হয়, যা কোমলমতি প্রতিবন্ধী শিশু-কিশোরদের সামনে উপস্থাপন করা হয় তাদের ফলের সঙ্গে পরিচয় ঘটানোর জন্য।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার জানান, “সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বার্থে এ ধরনের উৎসব আগামী দিনেও নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন