শওকতুল ইসলাম
চকরিয়া প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই
আগামী ১৬ অক্টোবর বুধবার সারাদেশে শুরু হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধদের এই বৃহত্তর উৎসবকে স্বাগত জানিয়ে প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা আয়োজন করা হয়। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনায় এই প্রস্তুতিসভাঅনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার রাখাইন সম্প্রদায়ের লোকজন, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব আসন্ন মহা প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা, বৌদ্ধ পল্লী ও ধর্মীয় তীর্থস্থানপ্যাগোডাগুলোতেনিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে এবং পূজা অর্চনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, প্রবারণা পূর্ণিমা উৎসব হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই উৎসব নিরাপদ পরিবেশে সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য চকরিয়া উপজেলা প্রশাসন, চকরিয়া থানা পুলিশ প্রশাসনের পক্ষথেকে আইনশৃঙ্খলা থেকে সব বিষয়ে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হবে।
যাতে করে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন তাদের ধর্মীয় তীর্থস্থানপ্যাগোডাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থনা ও পূজা করতে পারে। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের সংশ্লিষ্ট সকল বিভাগ একসঙ্গে কাজ করবে।