October 28, 2026, 9:32 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ঢাবি শিক্ষার্থী আহসানুরের অকাল মৃত্যু: ব্রেন স্ট্রোকে না-ফেরা যাত্রা, পলাশে দাফন সম্পন্ন

নাজমুল হাসান
Oplus_0

ঢাবি শিক্ষার্থী আহসানুরের অকাল মৃত্যু: ব্রেন স্ট্রোকে না-ফেরা যাত্রা, পলাশে দাফন সম্পন্ন

🖊 নাজমুল হাসান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৮ জুলাই ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসানুর রহমান খান (২২) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার (৭ জুলাই) রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আহসানুর রহমান নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের বাসিন্দা। তিনি শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের কাছে একজন ভদ্র, বিনয়ী ও অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন।

স্বজনদের বরাতে জানা যায়, সোমবার রাতেই হঠাৎ ব্রেন স্ট্রোক করেন আহসানুর। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হলেও রাত ৯টা ৪০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

মঙ্গলবার (৮ জুলাই) বাদ জোহর নিজ গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় এলাকাবাসী, আত্মীয়স্বজন ও বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধবরা অংশ নেন।

তার মৃত্যুতে পুরো পরিবার ও এলাকা শোকে স্তব্ধ হয়ে গেছে। আহসানুরের মা-বাবা একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ ও শেখ মুজিবুর রহমান হল প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে। বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে তার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

“তার মতো হাসিখুশি, পরিশ্রমী ও মেধাবী একজন শিক্ষার্থীকে হারানো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি,” — বলেন সহপাঠীরা।


আল্লাহ তাআলা আহসানুর রহমান খানের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন