October 28, 2026, 11:27 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কথা পরিষ্কার এই দেশটা কারো বাপের না: বরিশাল ডিআইজি

কাশেম হাওলাদার

কাশেম হাওলাদার

বরগুনা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রতিবছরের মতো এবারও বরগুনায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বরগুনার কেন্দ্রীয় আখড়াবাড়ি মন্দির পরিদর্শনে আসেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়।

 

বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেন, আমি স্পষ্টভাবে কথা বলি এই দেশটা কারো বাপের না। এই দেশটা আমার, আপনার, আমাদের সবার। এখানে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ‘সংখ্যালঘু’ শব্দ বলে কিছু নেই আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক।

 

তিনি আরও বলেন, প্রায়ই আমরা রসিকতার ছলে বলি, কোনো পরিবারের যদি সন্তান না থাকে, তাহলে কি আমরা বলি তারা ‘সংখ্যালঘু পরিবার’? না বলি না। তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রেই কেন এই শব্দটি ব্যবহার করা হবে? আমাদের সকলকে মিলে এই ধরনের ভেদাভেদ ভুলে একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবারের দুর্গোৎসব আমাদের সেই পথের পাথেয় হয়ে থাকবে।

 

এই সময় মন্দির প্রাঙ্গণে আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী, কাশেম হাওলাদারসহ বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি।



আমাদের পেজ লাইক করুন